Header Border

ঢাকা, শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২১.১৯°সে

কুমার বিশ্বজিৎ ‘প্রেমের মন্ত্র’ গানে মডেল ইম্তু – তন্নী

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ নতুন মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হবেন।মিউজিক ভিডিও শিরোনাম ‘প্রেমের মন্ত্র’ ।গানটি লিখেছেন রিপন মাহমুদ এবং সুর ও সঙ্গীত দিয়েছেন বেলাল খান। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ শেষ হয়েছে। গানটিতে মডেল হিসাবে কাজ করেছেন ইম্তু রাতিশ ও সাবরিনা তন্নী।মিউজিক ভিডিওটি পরিচালনায় জী. স্বাধীন।চিত্র ধারণ কাওছার আহমেদ।গানটির চিত্রায়ন হয়েছে সুনামগঞ্জের বিভিন্ন সুন্দর লোকেশনে।

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, দারুণ কথার একটি গান। সুরও ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি শ্রুতি মধুর সঙ্গীত করার। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

পরিচালক জ্বী স্বাধীন বলেন, নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ কন্ঠে গাওয়া গান মিউজিক ভিডিও চিত্রায়ন করছি ভালো লাগছে। সিলেটের সুনামগঞ্জ’র বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। মডেল হিসাবে ইম্তু রাতিশ ও সাবরিনা তন্নী।মিউজিক ভিডিওতে দুজনের রসায়নটা ভালো ছিলো।আশা করছি দর্শক নিরাশ হবে না।খুব শিঘ্রই এম আর বেষ্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এম আর মিডিয়ার কর্নধার ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ ভাই ভালো একটা কাজে পাশে থাকার জন্য।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পারভেজ আবীরের ‘বিজয় নেবে ধানের শীষ’–এর রেকর্ডিং শেষ
নতুন গানে জুটি বেঁধেছেন আকাশ সেন ও রত্না সাহা
সাংবাদিকতা থেকে সঙ্গীত জগতে রনি
আকাশ মাহমুদ ও স্বীকৃতি’র গানে প্রিয়া অনন্যা – লিটন
মামুন আফনান রুমির কথায় তানজিব সারোয়ারের ‘বন্ধু রে’
প্রকাশ পেলো সিয়াম-জেবা জান্নাতের মিউজিক ভিডিও ‘আয়োজন’

আরও খবর