Header Border

ঢাকা, সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৫৪°সে

জসীমউদ্দিন আকাশের ‘ভালোবেসে ভুল করিলাম

বৃহস্পতিবার ( ১৭ ফেব্রয়ারী) প্রকাশিত হলো চলমান সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী ইমন খানের নতুন গান ‘ভালোবেসে ভুল করিলাম’। গীতিকার জসীমউদ্দিন আকাশের লেখা গান। গানটিতে সুর দিয়েছেন প্রতিভাবান সুরকার এস. কে সানু। গানটির মিউজিক কম্পোজিশন করেন রোশেন রহমান। গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন জিএমছি সোহান। গানে মডেল হয়েছেন মেহেদী হাসিফ, কিটকাট তিশা ও পরাগ বিশ্বাস। গানটি প্রকাশ হয়েছে ‘বিডি২৯ মাল্টিমিডিয়ার’ ব্যানারে।

কন্ঠশিল্পী ইমন খান বলেন,আমি বরাবরই চেষ্টা করি শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। এবারের গানটি সব কিছু থেকে একটু আলাদা। গানের ভিডিওর গল্পও চমৎকার। গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

গানটির গীতিকার জসীমউদ্দিন বলেন, ইমন খান দারুণ গায়। আমার লেখা দ্বিতীয় গান করেছেন সে। গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘ভালোবেসে ভুল করিলাম’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
মিজাফ স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন সোনিয়া সাহা শান্তা
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি খুঁজছে বঙ্গ

আরও খবর