Header Border

ঢাকা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩৪.৩২°সে

প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’

রোমান্টিক কথামালা আর সুরের আবহে প্রকাশ পেল নতুন দ্বৈত গান ‘এরই নাম ভালোবাসা’। গতকাল ২৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় এসবিজে প্রোডাকশনের ব্যানারে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ লোহ ও খাদিজা আক্তার রানি। দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত এই দুই শিল্পীর কণ্ঠে প্রেমের অনুভূতি ও ভালোবাসার আবেগ ফুটে উঠেছে ভিন্ন এক মাধুর্যে।
গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল কুদ্দুস ফরাজী। সুর করেছেন পলাশ লোহ এবং সংগীত পরিচালনা করেছেন আরিফ হাসান। কথার আবেগ, সুরের সরলতা ও আধুনিক সংগীতায়োজন মিলিয়ে গানটি নির্মাণ করা হয়েছে শ্রোতাদের রুচির কথা মাথায় রেখে।
প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে সংগীতপ্রেমীদের নজর কাড়ছে। নির্মাতা প্রতিষ্ঠান এসবিজে প্রোডাকশনের প্রত্যাশা, প্রেমভিত্তিক এই নতুন গানটি সব বয়সী শ্রোতার কাছে ভালো লাগবে এবং শিগগিরই জনপ্রিয়তা অর্জন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পরাগের বিরুদ্ধে প্রতারণার মামলা
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
মিজাফ স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন সোনিয়া সাহা শান্তা
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি খুঁজছে বঙ্গ

আরও খবর