Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৮৪°সে

ঈদে ঢালিউডে মুক্তি পেয়েছে ‘গলুই’ সহ চার সিনেমা

বহুকাল ধরেই ঈদের আনন্দে বিনোদনের দারুণ এক অনুষঙ্গ সিনেমা। ঈদ এলেই নতুন সিনেমা মুক্তির চল অনেক দিনের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ ৩ মে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে চারটি নতুন সিনেমা। ছবি গুলো হলো- শাকিব খান ও পূজা চেরী অভিনীত এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’, শাকিব খান ও শবনম বুবলী অভিনীত শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’, সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’ এবং সুলতানা রোজ নিপা, অমিতাভ ভট্টাচার্য ও হাসিব খান শান্ত অভিনীত ছবি ‘বড্ড ভালোবাসি’।

চার ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে সরকারি অনুদানে নির্মিত ছবি ‘গলুই’। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে একটি সহজ-সরল প্রেম কাহিনি। এতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর পূজা আছেন মালার ভূমিকায়। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। এটি মুক্তি পেয়েছে ২৮ হলে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’

আরও খবর