Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৩°সে

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

 

বাংলা নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ষাটের দশকের অন্যতম চলচ্চিত্র নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। তিনি প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন চলচ্চিত্র ও টিভি নাটকে। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি।

শর্মিলী আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
শিশু শিল্পী আনাহিতার সাফল্য
শামীম জামানের পরিচালনায় স্ত্রীর অভিষেক
বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’
পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু

আরও খবর