Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.২৪°সে

ঈদে এসএ টিভিতে ‘কানামাছি’

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কানামাছি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও সারিকা সাবাহ। এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আলোক হাসান।

জানা গেছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪ টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। স্পটলাইট পিআর এর সৌজন্যে নাটকটির টাইটেল স্পন্সর ‘ওয়েল ফুড’ এবং পাওয়ার্ড বাই ‘বিউটিশিয়া’।

‘কানামাছি’ নাটকে ফারহান ও সারিকা ছাড়াও আরও অভিনয় করেছেন চাষী আলম, তানজিম অনিক সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘কানামাছি’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
শিশু শিল্পী আনাহিতার সাফল্য
শামীম জামানের পরিচালনায় স্ত্রীর অভিষেক
বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’
পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু

আরও খবর