Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.২৬°সে

ঈশ্বরদী গ্রীণসিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফ্যাশন হাউস বিটু’র আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রামের পর এটি বিটুর চতুর্থ শো রুম।

শুক্রবার বিকেলে ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটিতে ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা।
পরে,অতিথিদের নিয়ে বিটুর সুবিশাল আউটলেট পরিদর্শন করেন বিটুর শুভেচ্ছাদূত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, বিটুর কর্ণধার সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘ বি টুর শো-রুমের পোশাক গুণগত মানে খুবই ভালো। এ কারণে অল্প সময়েই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় বিটু ফ্যাশন সচেতনদের দৃষ্টি কাড়বে।
প্রতিষ্ঠানের কর্ণধার সুশ্লেষা পোদ্দার বীথি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানসম্পন্ন পোশাক দেশের সব জেলা ও বিভাগীয় শহরে পৌঁছে দিতে। কারণ দেশের বাইরে বা ঢাকাতে এসে অনেকেরই পোশাক কেনা সম্ভব নয়। বিটুতে ইমপোর্ট আইটেমসহ রেডিমেট—ছেলেমেয়েদের সব ধরনের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন

আরও খবর