Header Border

ঢাকা, শনিবার, ২রা মে, ২০২৬ ইং | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৪.৬৫°সে

৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে। রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ  সম্মেলনে এই জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল।
আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।  ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮ টি হলে দরদ ছবি টি মুক্তি পাবে।
যেসব হলে দরদ ছবিটি যাবে তা হলো :

কেএলসিসি, টাইম স্কয়ার ,রাওয়াং,কেলাং , জোহরবারুর সিটি স্কয়ার ,ইপু ,পেনাং বিএম ,পেনাং সিটি,মেলাক্কা ,মোয়ার ,সেরেম্বান ,কুয়ান্তান ,সেলায়াং ,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা ,সুবাং সামমিট ,কোতা টিংগি ,বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস  এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল। চলচ্চিত্র টি তে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল। হলগুলো তে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন।  যা হলে নসে সিনেমা দেখার আনন্দ কয়েক বেড়ে যায়।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়া তে সাকিবিয়ান ভক্তরা দরদ মুভি দেখার জন্য হলগুলো তে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

উল্লেখ্য, “দরদ” সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। টিজার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সিনেমাটি সাইকো-থ্রিলার টাইপের হবে। সিনেমাটিতে অভিনয় করছেন- শাকিবসহ সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’
‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ
আজ ঢাকাই সিনেমার ভয়ংকর খলনায়ক ডিপজলের জন্মদিন
অভিনয় আমার ধ্যানজ্ঞান : ক্যামেলিয়া রাঙা
নতুন করে আলোচনায় ‘আলী’, স্ট্রিমিং চলছে বঙ্গ-তে

আরও খবর