Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

কোনাপাড়া শপিং কমপ্লেক্স উদ্বোধন করলেন অভি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে সম্প্রতি নতুন দিনের চিত্রনায়ক অনিক রহমান অভি’র হাত ধরে মহান বিজয় দিবসে উদ্বোধন হয়েছে বিশ্বমানের শপিংমল ‘কোনাপাড়া শপিং কমপ্লেক্স’। উদ্বোধনে চিত্রনায়ক অভি ছাড়াও উপস্থিত ছিলেন শপিংমল কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে।

আন্তর্জাতিক মানের শপিং এক্সপেরিয়েন্স, অফিস, ফুড কোর্ট, রেস্টুরেন্ট এন্টারমেইনমেন্ট ও ফ্যাশন এন্ড লাইফস্টাইল সহ একের ভেতর সব সুবিধা নিয়ে কোনাপাড়ার প্রাইম লোকেশনে গড়ে উঠছে সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মল কোনাপাড়া শপিং কমপ্লেক্সটি।

উল্লেখ্য, চিত্রনায়ক অভির প্রথম সিনেমা ‘সেদিন বৃষ্টি ছিলো’ মুক্তি পায় ২০১৪ সালে। শাহীন সুমনের পরিচালনায় সিনেমাতে অভির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা রত্না। এছাড়া মুক্তি পেয়েছে ভালোবাসা ডটকম, পোস্টমাস্টার ৭১, আগে যদি জানতাম তুই হবি পর। মুক্তির অপেক্ষায় আছে ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘আমার সিদ্ধান্ত’, ‘বদলা’ ‘পরাণ পাখি’, ‘আবার বৃষ্টি এলো’ প্রভৃতি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর