Header Border

ঢাকা, সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩৩.২৮°সে

মুন্না খানের জন্মদিন

এ প্রজন্মের চিত্রনায়ক কাতার প্রবাসী ব্যবসায়ী মুন্না খান। শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসাবে অভিনয় করেছেন তিনি। গান লিখেছেন পঞ্চাটিরও বেশি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আরেকটি সিনেমা ‘রুখশার’ কাজ শেষের দিকে। বর্তমানে মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’।

আজ এই অভিনেতার জন্মদিন। আজকের দিনে মুন্না বরিশাল জন্ম গ্রহণ করেছেন তিনি। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন মুন্না। এই অভিনেতা বলেন, জীবনের বিশেষ দিনে সবার কাছে দোয়া চাই।

মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দি পাওয়ার অফ লাভ’। এর মাধ্যমে প্রথমবার ওয়েবের দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন মুন্না খান। মাহফুজ রহমান রাজ রচিত এবং পরিচালিত ওয়েব ফিল্মটি শিগগিরই মুক্তি পাবে। এই ওয়েব ফিল্মে মুন্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, পায়েল সুলতানা, মেহেদি হাসান, ইব্রাহীম আহমেদ, মিশকাত মাহমুদ, আব্দুর রাজ্জাক, ইমরান খান, শহিদুল ইসলাম প্রমুখ।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে মুন্না বলেন, ভালোবাসার গল্পে এটি নির্মিত হয়েছে। অ্যাকশন ঘরনার ওয়েব ফিল্ম। আশা করছি, সব শ্রেণির দর্শকদের ওয়েব ফিল্মটি ভালো লাগবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর