Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান

ছিনতাইকারীর কবলে পড়ে আইফোন খোয়ালেন পরিচালক সোহেল খান। বুধবার (২০ মে) রাত ৯ টার দিকে পূবাইলে শুটিংয়ে যাওয়ার পথে খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে তার আইফোন ১৬ প্রো ম্যাক্স ও নগদ এক লক্ষ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করেছেন তিনি। জিডি নং ১৫১৯।

এ তথ্য নিশ্চিত করে সোহেল খান বলেন, ‘পূবাইলে আমার ঈদ নাটকের শুটিং চলছে। রাতে শুটিং রওনা দেই অটো করে। এমন সময় একটি মাইক্রে এসে সামনে রাস্তা বন্ধ করে মোবাইল, মানিব্যাক সবকিছু ছিনিয়ে নেয়। তিনশো ফিটের রাস্তা সন্ধ্যার পর চলাচলের জন্য খুবই ঝুঁকি। ঈদ সামনে রেখে এমন ঘটনায় অনেক লোকসান হয়ে গেল।’

সোহেল খান নিয়মিত নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করেন। প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘পরী আমার’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফ্যাশনের নান্দনিকতায় মডেল জারা মনি
ফিটনেসপ্রেমীদের নতুন গন্তব্য প্রো এক্স সিগনেচার জিম
‘ফেস অফ টুমোরো ২০২৬’-এ সাফল্য, নতুন স্বপ্ন নিয়ে মুনমুনের পথচলা
নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি
স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি
ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য

আরও খবর