Header Border

ঢাকা, রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৭৯°সে

না ফেরার দেশে সঙ্গীতশিল্পী ফকির আলমগীর

শুক্রবার (২৩ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি দেশবরেণ্য গনসংগীত শিল্পী ফকির আলমগীর। রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্য ডাক্তার আমিনা সুলতানা ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন। গত বুধবার (১৪ জুলাই) ফকির আলমগীরের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এজন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
মিজাফ স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন সোনিয়া সাহা শান্তা
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি খুঁজছে বঙ্গ

আরও খবর