Header Border

ঢাকা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৯৩°সে

বিজ্ঞাপনে প্রথমবার নায়ক কায়েস আরজু

চিত্রনায়ক কায়েস আরজু, ২০০৭ সালে হাসিবুল ইসলাম ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে অভিষেক ঘটে এই নায়কের। সর্বশেষ মুক্তি পায় শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমর প্রিয়া’ ছবিটি।

এরই মধ্যে বেশকিছু মিউজিক্যাল ফিল্ম এবং নাটকে অভিনয় করলেও বিজ্ঞাপনে দেখা যায়নি কায়েস আরজু’কে। সম্প্রতি বিজ্ঞাপনেও কাজ করলেন চিত্রনায়ক কায়েস আরজু। মার্স্ক গোল্ড মিল্কের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। গতকাল থেকে টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে বিজ্ঞাপনটি।

কায়েস আরজু বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করলাম। এর আগেও প্রচুর প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। ভেবেছি, করলে ভালো মানের কোনো বিজ্ঞাপনেই কাজ করব। শেষ পর্যন্ত করা হয়ে গেল। মাস্ক গোল্ড মিল্কের এ বিজ্ঞাপনটি ৪ মাস আগে চিত্রায়ণ হয়েছিলো, গতকাল থেকে প্রচার হচ্ছে। ’
উল্লেখ্য, চিত্রনায়ক কায়েস আরজু’র ২০০৭ সালে অভিষেক হলেও ছবির সংখ্যা মাত্র ৯টি। কারণ হিসেবে তিনি জানান খুব বাছাই করে তিনি ছবি গুলো করেছেন। তার হাতে এখন ‘হিমুর বসন্ত’, ‘এক পসলা বৃষ্টি’সহ বেশকিছু সিনেমা রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
পর্দার আড়ালের প্রতিভা খোঁজায় এ আর পিয়াস
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর
. নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপু বিশ্বাস
জিন্দা পার্কে ফেন্সি লিমিটেডের মিলনমেলা
আজমাইনের শোরুম এখন এলিফ্যান্ট রোডে

আরও খবর