Header Border

ঢাকা, রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.২৭°সে

টানা পাঁচ দিনের প্রিমিয়ারে ঈদ মাতাবে বঙ্গ

ঈদুল আজহার আনন্দকে আরও জমজমাট করে তুলতে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। বহুল জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চ্যাপ্টার ‘নেপাল অ্যাডভেঞ্চার’ (পর্ব ৮৯-৯৬) দিয়ে শুরু হয়েছে বঙ্গ-এর এবারের ঈদ উৎসব।

দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়াতে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাশাপাশি ঈদ সপ্তাহজুড়ে টানা পাঁচ দিন পাঁচটি নতুন এক্সক্লুসিভ কন্টেন্ট মুক্তি দেবে প্ল্যাটফর্মটি। রোমান্স, থ্রিলার, অ্যাকশন ও ড্রামাসহ বিভিন্ন ঘরানার এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ঈদের দিন মুক্তি পাচ্ছে রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তাজমহল’। ওয়াহিদ আনাম পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন সৃজা দত্ত, ফয়জুল ইয়ামিন ও আ খ ম হাসান।

ঈদের দ্বিতীয় দিনে দর্শকরা উপভোগ করতে পারবেন সাউথ ইন্ডিয়ান মেগাহিট সিনেমা ‘মাস্টার’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জোসেফ বিজয়, বিজয় সেতুপতি ও মালবিকা মোহনান।

ঈদের তৃতীয় দিনে মুক্তি পাবে বাংলা সিনেমা ‘ভয়াল’। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়শা খান ও লুৎফুর রহমান জর্জ।

ঈদের চতুর্থ দিনে আসছে ওয়েব ফিল্ম ‘মুখোশ মুখো’। সম্রাট পরিচালিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন খায়রুল বাসার, তোরসা, নাসির উদ্দিন খান ও নাদিয়া হক।

আর ঈদের পঞ্চম দিনে মুক্তি পাবে শর্ট ফিল্ম ‘কনফেশন অফ মার্ডার’। মোর্শেদ শাহুর হাসিন হিমাদ্রি পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সাবরিন আজাদ, শাহিমূর সরোয়ার ও রাফিউল কাদের রুবেল।

বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট: নেপাল অ্যাডভেঞ্চার’-এর পাশাপাশি টানা পাঁচ দিন নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্টের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্নমাত্রার ঈদ বিনোদন উপহার দিতে চায় তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি
কান চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমার সরব উপস্থিতি
সোহাগের নাচে মাতলো বাইফা
নাসির আলী মামুনের আলোকচিত্রে দুই কবির অদেখা জীবন
বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপনের ঘোষণা
কনটেন্ট ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী আকতার হোসাইন

আরও খবর