Header Border

ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৩২°সে

বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপনের ঘোষণা

বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ৪ নভেম্বর চলমান বছরব্যাপী “শতবর্ষী ঋত্বিক ঘটক” শীর্ষক আয়োজনটির ধারাবাহিকতার সূচনা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা শুরু হবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ঋত্বিক কুমার ঘটকের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হবে। এছাড়া তার কালজয়ী চলচ্চিত্র “তিতাস একটি নদীর নাম” প্রদর্শন করা হবে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আকরাম খান, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক শাহীন দিল রিয়াজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম পথপ্রদর্শক। দেশভাগ থিমের ওপর নির্মিত ত্রয়ী সিনেমার জন্য তিনি বিশ্বজুড়ে স্বীকৃত। তার ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ও ‘সুবর্ণরেখা চলচ্চিত্রগুলি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অঙ্গ।
আয়োজনটি সফল করতে সকলেক চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

টানা পাঁচ দিনের প্রিমিয়ারে ঈদ মাতাবে বঙ্গ
কান চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমার সরব উপস্থিতি
সোহাগের নাচে মাতলো বাইফা
নাসির আলী মামুনের আলোকচিত্রে দুই কবির অদেখা জীবন
কনটেন্ট ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী আকতার হোসাইন
অনন্যা রুমার দুটি ডকু ফিল্মর প্রর্দশনী আজ

আরও খবর