Header Border

ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৩২°সে

সোহাগের নাচে মাতলো বাইফা

তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, আলো ঝলমলে মঞ্চ আর পুরস্কারপ্রাপ্তির আনন্দ- সবমিলিয়ে সফলতার সঙ্গে শেষ হলো ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর আসর।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বাইফার ৫ম আসরে শোবিজ অঙ্গনের শতাধিক তারকার উপস্থিতিতে পুরো আয়োজন রূপ নেয় এক বর্ণিল উৎসবে।

ইমতু ও নাদিয়া আফরিন মিমের উপস্থাপনায় লালগালিচায় তারকাদের আগমনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আবহ। গ্ল্যামমুভ জোনজুড়ে ছিল আলোর ঝলকানি, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের উচ্ছ্বাস। এই আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার
ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় সাতটি পারফরম্যান্স উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছে।বাইফার মূল আকর্ষণ ছিল নাচ।

অনুষ্ঠান শেষে অনেকেই সোহাগের পরিচালনায় পারফরম্যান্সেন প্রশংসা করেন৷ এমনকি কেউ কেউ বলেছেন এ যেন কলকাতার আইফা অ্যাওয়ার্ড! সাতটি পারফরম্যান্সের মধ্যে বিশেষ করে চিত্রনায়িকা দীঘি, অভিনয়শিল্পী তানজিন তিশা ও তৌসিফ আহমেদ, ইরফান সাজ্জাদ, সাবিলা নূরের পারফরম্যান্স আলাদা করে নজর কাড়ে৷ আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল সংগীতশিল্পী দোলা রহমান। এতদিন এই গায়িকা গায়কীর মাধ্যমে মাতিয়ে রাখলেও এবারই প্রথম স্টেজে পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছেন। অনেকেই তাকে জেনিফার লোপেজ ও শাকিরার সঙ্গে তুলনা করেছেন।

ছোট পর্দার অভিনেত্রী সেমন্তী সৌমি দীর্ঘ ক্যারিয়ারে নজর কাড়তে না পারলেও এই আয়োজনে তা পেরেছেন। যদিও নাচে পারদর্শী আদর আজাদ তাকে এগিয়ে নিয়েছেন অনেকখানি। অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তি অভিনেত্রী সুচন্দার জনপ্রিয় গানের সাথে তিনজন নৃত্যশিল্পী এবং মডেল ফিরিয়ে নিয়ে গিয়েছিল সোনালি দিনে। নিজের গানে পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আপ্লুত হয়েছেন।

এ প্রসঙ্গে সোহাগ বলেন, বরাবরের মতো এবার ভালো একটি অনুষ্ঠান দেওয়ার চেষ্টার কমতি ছিল না। উপস্থিত অতিথিদের ভালো লেগেছে জেনে ভালো লেগেছে৷ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

টানা পাঁচ দিনের প্রিমিয়ারে ঈদ মাতাবে বঙ্গ
কান চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমার সরব উপস্থিতি
নাসির আলী মামুনের আলোকচিত্রে দুই কবির অদেখা জীবন
বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপনের ঘোষণা
কনটেন্ট ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী আকতার হোসাইন
অনন্যা রুমার দুটি ডকু ফিল্মর প্রর্দশনী আজ

আরও খবর