Header Border

ঢাকা, রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৮৩°সে

ঈদ মেলায় ফ্যাশনের নতুন ঠিকানা আনিরা ওয়ার্ল্ড

রাজধানীতে ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘ঈদ-উল আযহা মিডনাইট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো-২০২৬’। আগামী ২১, ২২ ও ২৩ মে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই এক্সপো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে পুরো আয়োজনটি।
ফ্যাশন ও লাইফস্টাইলপ্রেমীদের জন্য আয়োজিত এই এক্সপোতে অংশ নিচ্ছে শতাধিক পোশাক ব্র্যান্ড, ৫০টির বেশি লাইফস্টাইল প্রতিষ্ঠান এবং ৪৫টিরও বেশি ফুড ব্র্যান্ড। আয়োজকদের আশা, ঈদ কেনাকাটাকে আরও সহজ, বৈচিত্র্যময় এবং অভিজ্ঞতাসমৃদ্ধ করবে এই আয়োজন।
এবারের আসরে অংশ নিচ্ছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ANIRA World। ব্র্যান্ডটির কর্ণধার তরুণ উদ্যোক্তা এ্যানী জানান, আনিরা শুধু একটি ব্র্যান্ড নয়, বরং এটি এলিগেন্স, শতভাগ কোয়ালিটি এবং আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
তিনি আরও বলেন, প্রিমিয়াম কালেকশনের মাধ্যমে স্টাইল, আধুনিকতা এবং ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য। আধুনিক ও ট্রেন্ডি নারীদের কথা মাথায় রেখে প্রতিটি আউটফিট ডিজাইন করা হয়েছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও প্রয়োজনের সঙ্গে মানানসই।
ঈদ উপলক্ষে ANIRA World নিয়ে এসেছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি এবং শিশুদের পোশাকসহ বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের সমাহার। পাশাপাশি জুয়েলারি, ব্যাগ এবং অন্যান্য ফ্যাশন অ্যাকসেসরিও পাওয়া যাবে তাদের স্টলে।
একসময় ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা থেকে উদ্যোক্তা জগতে প্রবেশ করেন এ্যানী। দীর্ঘ তিন বছরের অনলাইন ব্যবসায়িক যাত্রার পর বর্তমানে তিনি ANIRA World-কে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছেন।
আয়োজকরা জানিয়েছেন, এক্সপোতে আগত দর্শনার্থীরা একই ছাদের নিচে ঈদের ফ্যাশন, লাইফস্টাইল ও খাবারের নানা ব্র্যান্ড একসঙ্গে উপভোগ ও কেনাকাটার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন

আরও খবর