Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

তাসনিম সাদিয়ার গোপনে গোপনে

 

একজন গান আসক্ত মানুষ। যার গান শেখার হাতে খড়িটাই হয়েছিল বাবার কাছে। রংপুরেই বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই ছিলেন রংপুর বেতার এর তালিকাভুক্ত শিল্পী। সেই ছোট কাল থেকেই গান লেখার পাশাপাশি সুর করে সেই গাওয়ার নেশায় মেতে থাকতেন।
বলছি জনপ্রিয় বাবা শিরোনামের গানটির গীতিকার, সুরকার ও গায়িকার কথা। বলছি তাসনিম সাদিয়ার কথা।
দীর্ঘ প্যানডেমিক এর পর নতুন গান নিয়ে হাজির হলেন তাসনিম সাদিয়া। তিনি জানান, এই প্রথম মৌসুম আহমেদের সাথে নিজের লেখা গান ছাড়াই গাইলাম। বাবা শীর্ষক গান থেকে মানুষের সাথে আমার পরিচিতি। কন্ঠ দিয়েছেন বিভিন্ন বিজ্ঞাপন সহ বেশ কিছু আবহ সঙ্গীতে।
তার পর থেকে অনেক চড়াই উৎরাই পার করে দীর্ঘ প্যান্ডামিকের পর নতুন বছরে ভ্যালেন্টাইনে নিয়ে এলেন তার আরো একটি চমক।
যে গানের শিরোনাম, গোপনে গোপনে। গোপনে গোপনে শিরোনামের গানটির লিরিক টিউন করেছেন মৌসুম আহমেদ। আর এই গানেই দ্বৈত কন্ঠ দিয়েছেন তাসনিম সাদিয়া।
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে শিরোনামের গানটি এবারো জি-সিরিজ এর ব্যানারে এই ভ্যালেন্টাইনেই প্রকাশিত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ
মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
বাউলসাধনায় স্বীকৃতি পেলেন রুমি সরকার
পরাগের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা

আরও খবর