Header Border

ঢাকা, শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.৩১°সে

প্রথমবার চলচ্চিত্রের গানে তানিশা খান

প্রথমবারের মত চলচ্চিত্রে প্লেব্যাক করলেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী তানিশা খান, মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ চলচ্চিত্রে ‘আঠারো হাজার মাখলুকাত’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়ে এই যাত্রা শুরু হয়। গানটি লিখেছেন পরিচালক মিজানুর রহমান শামীম নিজেই। সুর করেছেন টিটন মামা, সঙ্গীতায়োজন করেছেন সুজন আনসারী এবং তানিশা খানের সাথে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি।

প্রথমবার চলচ্চিত্রে প্লেব্যাক নিয়ে তানিশা খান বলেন, প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে চলচ্চিত্রে প্লেব্যাক করা। অবশেষে আমারও স্বপ্ন পূরণ হয়েছে। প্রথম প্লেব্যাকেই মন্রর মত একটি গান পেয়েছি, আশা করছি দর্শক-শ্রোতাদের এ গানটি মুগ্ধ করবে। এই গানে আমাকে নির্বাচন করার জন্য পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক সহ ‘পতন’ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘পতন’ চলচ্চিত্রে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল, জামশেদ শামীম এবং শিরিন শিলা।
গতকাল (৩ ফেব্রুয়ারী) রাজধানীর একটি স্টুডিওতে নির্মাতা মিজানুর রহমান শামীমের লেখা ৩টি গান রেকর্ডিং দিয়ে এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। নির্মাতা মিজানুর রহমান শামীম জানান খুব শীঘ্রই ঘটা করে শুটিং শুরু করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
মিজাফ স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন সোনিয়া সাহা শান্তা
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা
ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি খুঁজছে বঙ্গ
‘যে প্রেম’ বদলে দিয়েছে প্রতীক হাসানের সংগীতযাত্রা
সুস্থ সংগীতের বার্তা নিয়ে ব্যান্ড যাত্রা শুরু আকাশ মাহমুদের

আরও খবর