Header Border

ঢাকা, সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.২৯°সে

আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে দায়মুক্তি

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি পরিচালনা করেছেন বানিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক জসিম উদ্দিন।

দায়মুক্তি সিনেমার অফিসিয়াল পোষ্টার ।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, সম্পা নিজাম, সুব্রত, সূচরিতা সহ আরো অনেকে।

সিনেমাটি নিয়ে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দায়মুক্তি’ সিনেমার কাহিনি। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক ছবির বাইরে সেভাবে বলতে গেলে ‘দায়মুক্তি’ই আমার প্রথম গল্প ভিত্তিক ছবি। সিনেমাটিতে কাজ করছি অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে। নতুন প্রজন্ম সহ সকল শ্রেণির দর্শকদের ছবিটি দেখা উচিত।

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কন্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর