Header Border

ঢাকা, বুধবার, ৩রা জুন, ২০২৬ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.১৯°সে

বইমেলায় ইলিয়াস হুসাইনের উপন্যাস ‘লাশ ভাসা বান’

বইমেলা ২০২৬ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইনের নতুন উপন্যাস ‘লাশ ভাসা বান’। উপন্যাসটি ইতিমধ্যে পাঠক ও সাহিত্য মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

‘লাশ ভাসা বান’ একটি গভীর সমাজ সচেতন মূলক উপন্যাস। এতে বন্যা কবলিত মানুষের অসহনীয় কষ্ট, দুর্যোগকালে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, রাজনৈতিক প্রভাব, জনসেবার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনের গল্প এবং জীবনের কঠিন বাস্তব যুদ্ধ সংবেদনশীল ও বাস্তবধর্মী ভাষায় তুলে ধরা হয়েছে। উপন্যাসটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সময়ের বাস্তবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি।

লেখক ইলিয়াস হুসাইন ইতিমধ্যে হাজারেরও বেশি গ্রামীণ কিচ্ছা-পালা রচনা করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতার পরিণত প্রকাশ ঘটেছে এই উপন্যাসে।

উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রুদ্র আকাশ। বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী। বইমেলা ২০২৬ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশনীর স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনে জনপ্রিয় বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডট কম-এও বইটি ইতিমধ্যে পাওয়া যাচ্ছে।

উপন্যাসটি প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশনীর কর্ণধার আহমেদ মুনির (লেখক ও প্রকাশক) বলেন,

“আমি সবসময় নতুন ও সম্ভাবনাময় লেখকদের সুযোগ করে দেওয়ার পক্ষে বিশ্বাসী। ইলিয়াস হুসাইন ভাই একজন অত্যন্ত প্রতিভাবান লেখক। তাঁর লেখায় সমাজ, মানুষ ও বাস্তব জীবনের গভীর প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে।”

উল্লেখ্য, লেখক ইলিয়াস হুসাইনের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ফুলবাড়ী হাজিপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত নিজস্ব প্রতিষ্ঠান ইলমাছ মুভিজ থেকে নিয়মিত গান, গল্প ও নাটক রচনার পাশাপাশি সমাজ সচেতনতা মূলক ভিডিও নির্মাণ করে যাচ্ছেন।

উচ্ছ্বাস প্রকাশনী আশাবাদী যে, ‘লাশ ভাসা বান’ বইমেলা ২০২৬-এর একটি উল্লেখ যোগ্য ও সময়োপযোগী সাহিত্য সংযোজন হিসেবে পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান
নব্বইয়ের আবেগে আসছে লাভ ৯৬
জিন্দা পার্কে ফেন্সি লিমিটেডের মিলনমেলা
আসছে সাজু’র ধারাবাহিক নাটক ‘প্রবাসীর ফ্ল্যাট’
লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা

আরও খবর