Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

ঢাকায় শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

নিজের প্রথম সিনেমা দেখতে বাংলাদেশে ছুটি এলেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবার চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের এই নায়িকা।

বাংলাদেশে নেমেই ছুটে এলেন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করেছেন কাজের অভিজ্ঞতা। এরপর মিরপুর সনি সিনেপ্লেক্সে যান হল ভিজিটে।

এ সময় তিনি বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাবো। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না।

২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এই ধারাবাহিক দিয়েই শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। এরপর দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা করেছেন ২০২৫ সালে। আর এ বছর ঈদুল ফিতরে জ্যোতির্ময়ী নাম লেখালেন বাংলাদেশের সিনেমায়।

শুধু অভিনয় নয়, সৌন্দর্য আর ফ্যাশন সেন্সেও জ্যোতির্ময়ী অনন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই তা বোঝা যায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর