Header Border

ঢাকা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩৪.১৮°সে

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে নমিনেশন পেলেন হাফিজ বাউলা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ নমিনেশন পেয়েছেন দেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী হাফিজ বাউলা। ‘মন মাঝি’ গানটির জন্য তিনি শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও গীতি) ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসরে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নমিনেশন পাওয়ায় হাফিজ বাউলাকে অভিনন্দন জানিয়েছে আয়োজকরা।

এ বিষয়ে হাফিজ বাউলা বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক একটি প্ল্যাটফর্মে নমিনেশন পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ‘মন মাঝি’ গানটি শ্রোতারা ভালোবেসেছেন বলেই আজ এখানে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞ আমার শ্রোতা, সহকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি।

তিনি আরও বলেন, লোকসঙ্গীতকে সামনে এগিয়ে নিতে আমি সবসময় কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

আগামী ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বগুড়ার মম ইন পার্ক এন্ড রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে মনোনীত শিল্পী হিসেবে হাফিজ বাউলার উপস্থিতি কামনা করা হয়েছে।

সংগীতাঙ্গনে দীর্ঘদিনের অবদানের ধারাবাহিকতায় এই স্বীকৃতি হাফিজ বাউলার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পরাগের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
মিজাফ স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন সোনিয়া সাহা শান্তা
মৌলিক সৃষ্টির পথেই শিমলার সংগীতযাত্রা

আরও খবর