Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

চলচ্চিত্রে ব্যস্ত অভিনেত্রী মম শিউলি

অভিনেত্রী মম শিউলি। একের পর এক ছবিতে অভিনয় করছেন। হাতে আছে একগাদা কাজ। তিনি সিনেবার্তা প্রতিবেদককে জানান, ‘কলিজাতে দাগ লেগেছে’ শেষ করলাম। আরও কয়েকটি ছবির কথাবার্তা চলছে। থ্রিলার ছবি ‘দ্য প্ল্যানার’ এর কাজও প্রায় শেষ।

মম শিউলি আরো জানান, সময় পেলে নাটকের কাজও করছেন তিনি। তবে তার মূল ফোকাস চলচ্চিত্র, ক্যারিয়ারের শুরুতে রবির বিজ্ঞাপন করে আলোচনায় আসেন মম শিউলি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে শিকারী, শাহেনশাহ, চালবাজ, পাগলের মতো ভালোবাসি ইত্যাদি।

উল্লেখ্য, ২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেন মমতাজ বেগম ওরফে মম শিউলি। সাবের হোসেন চৌধুরীর ‘ঘরমন সংসার’ নাটকের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এর আগে স্বরবর্ণ থিয়েটারে ‘মুক্তিযোদ্ধা’ শীর্ষক নাটকে অভিনয় করে মঞ্চে পা রাখেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর