Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০১°সে

শিশুশিল্পী শেখ রিফাতের নতুন সিনেমা

প্রতিভাময়ী শিশু শিল্পী শেখ রিফাত। মুন্সীগঞ্জ’র সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মাস্টার আব্দুর রহমান একাডেমী হাই স্কুলের (মধ্যপাড়া, মুন্সীগঞ্জ) ছাত্র। লেখাপড়ার পাশাপাশি নাচ এবং অভিনয় করতে পছন্দ নিয়ে বেড়ে উঠে মুন্সীগঞ্জ’র এই শিশু শিল্পী। তার প্রিয় অভিনেতা আরফিন শুভ । স্কুলের পরীক্ষায় বরাবর তার ভাল ফলাফল। তবে তিনি কাজের মাধ্যমে নিজেকে ভালো অভিনেতা হওয়ার জন্য গড়ে তুলছে ।

এদিকে চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শিশু শিল্পী শেখ রিফাত। করেছেন কাসেম মন্ডল পরিচালিত হৃদয়ে তুমি আছো মিউজিক ভিডিওতে অভিনয়। যেটির গান গেয়েছেন তরুণ শিল্পী মম রহমান । এছাড়া চলচ্চিত্রে তার পথ চলা মনে হচ্ছে ভালো। কারন কাসেম মন্ডল পরিচালিত হৃদয়ের আঙিনা চলচ্চিত্রে অভিনেতা বড়দা মিঠুর ছেলের চরিত্রে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করে । আর সেখানে তার চরিত্রকে সুন্দর ভাবে উপস্থাপন করেন এই শিশু শিল্পী।

তারই ধারবাহিকতায় আবারও চলচ্চিত্রেও অভিনয় করছে রিফাত। এটাও আবার পরিচালনা করবেন কাসেম মন্ডল। এরই মধ্যে চলচ্চিত্রে চুক্তবদ্ধ ও হয়েছেন। ছবিটির গল্প গড়ে উঠেছে অসম প্রেমের কাহিনী নিয়ে যেখানে নাইকার বয়স থাকবে দ্বিগুণ। জানাগেছে , নতুন বছরের প্রথম দিকেই ছবিটির কাজ শুরু হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’

আরও খবর