Header Border

ঢাকা, রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩৩.৪°সে

সুমন-সানজিদা’র ‘আবার কেনো দেখা হলো’

আজ শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় একুশে টিভিতে প্রচারিত হবে মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত একক নাটক ‘আবার কেনো দেখা হলো’। নিধান আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাবেদ মিন্টু।

নাটকটিতে অভিনয় করেছেন – এম,এ,সালাম সুমন, সানজিদা ইসলাম,মুশফিকুর শুভ, আনোয়ার হোসেন, শাহ আলম সিকদার প্রমুখ।

এ গল্পে দেখা যাবে – মা বাবাহীন এতিম ছেলে রিফাত।একটা রিসোর্ট এ চাকরি করে।অসহায় এতিম কিছু শিশুদের সে নিজের টাকায় লালন পালন করে।রিসোর্ট এ ঘুরতে আসে কেয়া ও তার হাসব্যান্ড। এসে রিফাত কে রিসোর্টে দেখে বিপাকে পড়ে।কারণ রিফাতের সাথে কেয়ার দীর্ঘদিন এর প্রেমের সম্পর্ক ছিলো।রিফাত জানতো কেয়া তার সাথে প্রতারণা করেছে। সে জন্য রিফাত তাকে দেখে এড়িয়ে চলে।কিন্তু হাসবেন্ড এর অগোচরে কেয়া রিফাতের সাথে কথা বলতে চায়।বলতে চায় সে কেন এমন করেছে।এবং কেয়া পরিশেষে দেখা করে।এভাবেই গল্প আগায়।আর এই দেখায় ভুল বোঝাবুঝির অবসান হলে পুরনো প্রেম আবার জেগে ওঠে,ভিতরে কষ্ট হয় রিফাতের,মধ্যে কেয়াকে না পাওয়ার আপসোস হয় এভাবে নাটকে নানান ধরনে ঘটনা ঘটতে থাকে।

অভিনেতা সালাম সুমন বলেন, নাটকের গল্পটা অসাধারণ তাই মনোযোগ সহকারে অভিনয় করার চেষ্টা করছি।পরিচালক জাবেদ মিন্টু কাজটি ধরে ধরে করাইছেন। সানজিদা ভালো অভিনয় করে।এ নাটকে দুজনের গল্পে রসায়নটা ভালো ছিলো।আশা করছি দর্শকরা নাটকটি ভালো ভাবে গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লাক্স সুপারস্টার থেকে নাটকে ইয়ুমনা
‘ রুবেল-রোজিনার রসায়নে নতুন প্রেমের গল্প
ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’
তিন বছর পর মঞ্চ অভিনয়ে ফিরছেন শামীম জামান
তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি

আরও খবর