Header Border

ঢাকা, রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৬৭°সে

সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই : জামিল

২৮ জানুয়ারি (শুক্রবার) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।

জামিল বলেন, এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নাই। এই জন্য কোনো দলাদলি নাই। মনে হচ্ছে যেন উৎসব চলছে। একটা আনন্দের মধ্যে রয়েছি। কোনো চাপ মনে হচ্ছে না। যেখানেই যাচ্ছি ভোটের আমেজ। ভোটারদের কাছে ভোট চাইছি। অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এক কথায় অসাধারণ। আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
লাক্স সুপারস্টার থেকে নাটকে ইয়ুমনা
‘ রুবেল-রোজিনার রসায়নে নতুন প্রেমের গল্প

আরও খবর