Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.০১°সে

অভি-কেয়ার নতুন ছবি ‘পরাণের পরাণ’

সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইল ও তার আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং শেষ হলো ‘হ্যাপি ওয়ার্ল্ড ২০২২’ প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘পরাণের পরাণ’র। ছবিটি পরিচালনা করেছেন সালমান জসিম। ছবিটির মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন চিত্রনায়ক অভি ও চিত্রনায়িকা কেয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, দুলারী, ডিজে সোহেল, শাওন আশ্রাফ, জেকি আলমগীর, রাজু সরকার প্রমুখ।

ছবিটির শুটিং শেষে বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকাজ শেষ করে সেন্সরের জন্য জমা দিবে খুব শীঘ্রই। ছবিটি নিয়ে চিত্রনায়ক অভি বলেন, পরাণের পরাণ ছবিটির গল্প খুবই ভালো, দর্শকদের ভালো লাগার মত করে নির্মাণ করা হয়েছে। আশা করছি ছবিটি যখন মুক্তি পাবে সবাই পছন্দ করবে। আমাদের হ্যাপি ওয়ার্ল্ড ২০২২ থেকে খুব শীঘ্রই আরো একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে আগামী মাসেই ‘প্রেম তো হতেই পারে’ নামে নতুন ছবির কাজ শুরু করবো। এই ছবিটিও সালমান জসিম ভাই পরিচালনা করবেন।

পরাণের পরান ছবিটির বিশেষ দৃশ্য পরিচালনা করেছেন জুম্মন, নৃত্য পরিচালনায় রফিকুল ইসলাম রনী ও মঞ্জু। ছবিটির নিবেদন করেছে আততিন এরাবিয়ান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা

আরও খবর