Header Border

ঢাকা, রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.৪°সে

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “ফেরেশতে” পেল বিশেষ অভ্যর্থনা

বাংলাদেশের সুপারস্টার জয়া আহসান ও সুমন ফারুকের অভিনয় এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় নির্মিত “ফেরেশতে” সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লাল গালিচায় জয়া আহসান, সুমন ফারুক ও মুর্তজা আতাশ জমজম উপস্থিত ছিলেন।
এই প্রেমমূলক এবং মানবিক মূল্যবোধ মিশেলে তৈরি চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ।

চলচ্চিত্রটিতে বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এতে আরো অভিনয় করেছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, ফ্রান্সের জন পল সারমাদিয়াস এবং শিশুশিল্পী সাথী।
“ফেরেশতে” সিনেমাটি ২০২৪ এর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানান ফেরেস্তে টিম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি
টানা পাঁচ দিনের প্রিমিয়ারে ঈদ মাতাবে বঙ্গ
কান চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমার সরব উপস্থিতি
সোহাগের নাচে মাতলো বাইফা
নাসির আলী মামুনের আলোকচিত্রে দুই কবির অদেখা জীবন
বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপনের ঘোষণা

আরও খবর