Header Border

ঢাকা, শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.১৫°সে

‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা

তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রিয়জন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫–২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অপু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মহসীন পলাশ।

২০১৮ সালের ৫ জুন মাত্র আটজন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। অল্প সময়ের মধ্যেই ‘প্রিয়জন’ এখন প্রায় অর্ধশতাধিক সদস্যের এক প্রাণবন্ত পরিবারে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের স্বনামধন্য শিল্পী সংগঠনগুলোর আদলে নিজেদের গড়ে তোলার পাশাপাশি অভিনয়শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর মাসুদ, ওয়াহিদ ইকবাল মার্শাল ও ওয়াসিম যুবরাজ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জয় নাথ ও মিষ্টি মারিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হাশো, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আহমেদ সাজু, অনুষ্ঠান সম্পাদক জামাল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক শামস আরফিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন হেদায়েত নান্নু।

এছাড়া কার্যনির্বাহী পরিষদে আরও সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন।

‘প্রিয়জন’-এর নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’
শোবিজে নিজের অবস্থান গড়তে চান জাফরিন সাজ
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাশফিয়া চৌধুরী
সঞ্চিতা ফিল্মসের ব্যানারে আসছে নতুন কনটেন্ট
ভিন্নধর্মী গল্পের সঙ্গে ঈদে দর্শকদের সামনে সঞ্চিতা দত্ত

আরও খবর