Header Border

ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৫৫°সে

মানসিক নির্যাতনের অভিযোগ সুবাহর

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে দিয়েছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে
সেখানে তিনি দাবি করেন, স্বামীর আগের সংসারও একই ধরনের সমস্যার কারণে ভেঙে গিয়েছিল।
সুবাহ জানান, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাকে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং নানা ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলের মধ্যে থাকতে হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও তিন-চারটা বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব অন্যায় দেখেও যেন তিনি চুপ থাকেন, এমন চাপ তৈরি করা হতো। অন্যথায় সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্য নারীদের কেন্দ্র করে স্বামীর আচরণ ও সম্পর্কের বিষয়গুলো তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিয়েছে।
তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে তাকে, যাতে তিনি নিজেই ডিভোর্স দিয়ে নীরব হয়ে যান।
সুবাহ দাবি করেন, তার কাছে বিভিন্ন ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবেন।
সবশেষে তিনি জানান, বর্তমানে তিনি চরম মানসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে আছেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদের পর্দায় ছয় সিনেমার লড়াই, কে এগিয়ে আলোচনায়?
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি
গোপনে বিয়ে সারলেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ
পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’
‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ

আরও খবর