Header Border

ঢাকা, বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৪°সে

অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মেরিন মেরি। প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘লেট নাইট’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। গানটির সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানচিত্রও।

মেরিন মেরির নিজস্ব ইউটিউব চ্যানেলে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ‘লেট নাইট’। গানচিত্রটি পরিচালনা করেছেন মামুন আফনান রুমি। এতে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও আঞ্জুমান মেহজাবিন।

প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের কাছ থেকে সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গানটির অডিও ও গানচিত্র মিলিয়ে দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা করছেন মেরিন মেরি।

‘লেট নাইট’ নিয়ে মেরিন মেরি বলেন, ‘দীপ দাদার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি আমাকে খুব সুন্দর কথার একটি গান দিয়েছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে এবং সব জায়গায় ছড়িয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আঞ্জুমান মেহজাবিন, সিয়াম মৃধা ও মামুন আফনান রুমি ভাইয়ের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। এর আগে তাদের সঙ্গে করা গানগুলোও বেশ ভালো সাড়া পেয়েছে। তাই এই গানটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।’

নির্মাতা মামুন আফনান রুমি বলেন, ‘অডিও ও ভিডিও মিলিয়ে লেট নাইট গানটি চমৎকার হয়েছে। আমি সবসময়ই দর্শকদের চাহিদা ও পছন্দের দিক বিবেচনা করে কাজ করার চেষ্টা করি। আশা করি, শ্রোতা-দর্শকদের কাছে এই গানটি ভালো লাগবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ঈদে প্রকাশ পাচ্ছে বিপ্লবের সুরে তানজিনা রুমার নতুন গান ‘তারপর’

আরও খবর