Header Border

ঢাকা, শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৯২°সে

শাহরিয়ার-সুমির হাত ধরে খিলগাঁওয়ে প্রো এক্স সিগনেচারের যাত্রা শুরু

রাজধানীর খিলগাঁও কেএফসি মোড় সংলগ্ন টপ টেন বিল্ডিংয়ের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রো এক্স সিনেচার জিম। আধুনিক সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই জিমের স্বত্বাধিকারী ডা. শাহরিয়ার আহমেদ সুজয় ও ফিটনেস মডেল সুমাইয়া আক্তার সুমি।

জিমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফিটনেস বিশেষজ্ঞ ও কনটেন্ট ক্রিয়েটর আবু সুফিয়ান তাজ, চিত্রনায়ক আমান রেজাসহ ফিটনেস অঙ্গন ও মিডিয়া সংশ্লিষ্ট আরও অনেকে।
আয়োজকরা জানান, শরীরচর্চার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই প্রো এক্স সিনেচার জিমের অন্যতম লক্ষ্য। নারী ও পুরুষ উভয়ের জন্য উপযোগী পরিবেশে আধুনিক ফিটনেস সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই জিমের উদ্যোগকে স্বাগত জানান এবং স্বাস্থ্যকর জীবনযাপনে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন।
খিলগাঁও ও আশপাশের এলাকার ফিটনেসপ্রেমীদের জন্য প্রো এক্স সিনেচার জিম নতুন একটি ব্যায়ামকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুনদের সম্ভাবনায় আলোকিত ফ্যাশনের রানওয়ে
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন

আরও খবর