Header Border

ঢাকা, সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৬১°সে

জন্মদিনে নতুন স্বপ্নের কথা জানালেন শান্তা ইসলাম

ফ্যাশন ও র‍্যাম্প মডেল শান্তা ইসলামের আজ জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশেই উদযাপন করতে চান।

ঢাকার বসুন্ধরায় জন্ম ও বেড়ে ওঠা শান্তা ইসলাম ২০১৯ সালে একটি ফটোশুটের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুটে কাজ করছেন। পাশাপাশি র‍্যাম্পেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন, যেখানে একাধিক আয়োজনে শোস্টপার হিসেবে হেঁটেছেন তিনি।
মডেলিংকে নিজের প্রথম পরিচয় মনে করলেও অভিনয়ের প্রতিও রয়েছে তার আগ্রহ। এ বিষয়ে শান্তা বলেন, ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে অবশ্যই অভিনয়ে কাজ করতে চান। তার বিশ্বাস, মানসম্মত কাজই একজন শিল্পীর প্রকৃত পরিচয় তৈরি করে।
আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান, এমন প্রশ্নের জবাবে এই মডেল বলেন, যেহেতু ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি, তাই বাংলাদেশের প্রথম সারির একজন মডেল ও অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
শৈশবের স্বপ্নের কথা বলতে গিয়ে শান্তা ইসলাম জানান, ছোটবেলা থেকেই শোবিজের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। বড় বড় বিলবোর্ডে নিজের ছবি দেখার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণের পথেই এখন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন এই তরুণ মডেল।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন শান্তা ইসলাম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিদেশের মাটিতে বাংলাদেশ লোক সাংস্কৃতিক তুলে ধরেছে শামীম
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
পর্দার আড়ালের প্রতিভা খোঁজায় এ আর পিয়াস
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার

আরও খবর