Header Border

ঢাকা, রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৭২°সে

রোশানের পর ‘রিভেঞ্জ’ লুক নিয়ে হাজির বুবলী

প্রযোজক মোঃ ইকবাল পরিচালিত প্রথম ছবি ‘রিভেঞ্জ’। ছবিটির নাম ঘোষণা থেকে শুরু করে শিল্পী নির্বাচন সবকিছুতেই ছিলো চমক। গত শনিবার ১২ জনু ২০২১ থেকে ঢাকার একটি হাউজে শুরু হয়েছে আলোচিত এই ছবির দৃশ্য ধারণের কাজ। শুটিং শুরু করার আগেই ১১ জুন প্রকাশ করেছেন ছবির নায়ক রোশানের লুক। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ১৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ছবির নায়িকা শবনম বুবলী’র লুক। আজ থেকে ছবির শুটিং এ অংশগ্রহণ করবেন তিনি।

বুবলীর ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে পুলিশের পোশাক পরিহিত রক্তাক্ত অবস্থায় পিস্তল হাতে বসে আছেন নায়িকা শবনম বুবলী। ব্যাকগ্রাউন্ডে শহরের ধ্বংসলীলার অংশ বিশেষ। পোস্টারটি প্রকাশের পর বুবলী কে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে চলচ্চিত্র বিষয়ক সোস্যাল গ্রুপ গুলোতে।

উল্লেখ্য, ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ। এতে শবনম বুবলী ও রোশান ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত, জাহিদ ইসলাম, জাদু আযাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর