Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

শুটিং এ যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চিকন আলী

শুটিং এ যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পায়ে ব্যথা পায় চিকন আলী। মোঃ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবির শুটিং এর জন্য উত্তরা থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে, ঢাকা বিমানবন্দরে কাছাকাছি যেতেই চিকন আলীকে বহন করাবপাঠাও চালক পুলিশের একটা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। চিকন আলী লাফ দিয়ে সরে যেতে চাইলে বাইক এসে তার বাম পায়ের উপর পরে। এতে পা মচকে গেলে স্থানীয় লোকজন চিকন আলীকে এক নাম্বার সেক্টর মহিলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যায়।

চিকন আলী’র সাথে কথা বলে জানা যায়, চিকন আলীর পা এক্সরে করে প্লাস্টার করে দেন কর্তব্যরত ডাক্তার। দুই তিন সপ্তাহের বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এরমধ্যে কোনো কাজকর্ম করা যাবে না।

উল্লেখ্য, মোঃ ইকবাল পরিচালিত প্রথম ছবি ‘রিভেঞ্জ’ এ চিকন আলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াইল রোশান, শবনম বুবলি, দিপা খন্দকার, ইলিয়াস কোবরা ও মিশা সওদাগর প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর