Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৩.৬৬°সে

ঈদে শিপন-কেয়ার ‘জামাই দুই নাম্বারী’

সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। নাটকের নাম ‘জামাই দুই নম্বরী’। এটি রচনা করেছেন কমল সরকার ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। দুই দিন হয় নাটকটির শুটিং হচ্ছে ঢাকার আশপাশে।

কেয়া বলেন, প্রায় ৪ বছর পর আবার নাটকের কাজ করছি। যদিও সিনেমায় অভিনয়েই আগ্রহ বেশি আমার। তবে ঈদ কিংবা বিশেষ কোনো আয়োজনে যেহেতু দর্শক বেশি থাকে টিভি নাটকে তাই এবার নাটকে অভিনয় করছি। এ নাটকে কাজ করার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। কারণ গল্পটাই ভিন্ন ধাঁচের। তাছাড়া নির্মাতা ও কো-আর্টিস্ট ভালো। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।
শিপন মিত্র বলেন, এর আগেও আমি সাদেক সিদ্দিকী ভাইয়ের অনেক নাটকেই অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে ভালোই লাগে। তাছাড়া আমার কো-আর্টিস্ট অনেক ভালো। এ নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করছি, সবার ভালো লাগবে।
উল্লেখ্য, শিপন ও কেয়া ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমায় জুটি বেধেঁ কাজ করেছেন। রকিবুল আলম রকিবের পরিচালনায় সম্প্রতি সিনেমার ডাবিং শেষ করেছেন। নির্মাতা জানালেন, নাটকটি আগামী ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর