Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

বিভেদ ভুলে একসাথে জায়েদ খান, ওমর সানী ও মৌসুমী

বাংলা চলচ্চিত্রের এ হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান নতুন চলচ্চিত্র ‘সোনার চর’ চুক্তিবদ্ধ হয়েছেন। চিত্রনায়ক জায়েদ খান ছাড়াও দর্শকজনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, ওমর সানী ও শহীদুজ্জামান সেলিম প্রমূখ। চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে নায়িকা হিসাবে কে থাকছেন, তা চুড়ান্ত হয়নি বলে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন।

জাহাঙ্গীর সিকতার জানান, আমরা খুবই শিগগিরই নায়িকা চুড়ান্ত করবো। কয়েকজন নায়িকা সঙ্গে কথাবার্তা চলছে। ‘সোনার চর’ চলচ্চিত্রে চিত্রনায়িকা মৌসুমী বোনের ভূমিকায় দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘সোনার চর’ চলচ্চিত্রটি গল্প নির্ভর। প্রধান নায়িকাসহ চলচ্চিত্রের বাকি সকল শিল্পীরা এখনো চুড়ান্ত হয়নি। এই মূহুর্তে এর বেশি কিছু তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। ’তবে এক্সেল ফিল্মেের ব্যানারে ‘সোনার চর’ চলচ্চিত্রটি নির্মান করবেন নির্মাতা জাহিদ হোসেন। আসছে ১৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, সম্প্রতি নতুন আরেকটি চলচ্চিত্র ‘জখম’ এ জুটি হচ্ছেন অপু বিশ্বাস ও জায়েদ খান। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হব। জখম চলচ্চিত্রটি পরিচালনা করবেন অপূর্ব রানা। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাও অভিনয় করবেন এ চলচ্চিত্রে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর