Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.২১°সে

কাজী শুভর ‘মিষ্টি প্রেমের দই’ গানে শাকিল-বৃষ্টি

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোকসংগীত গেয়ে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত আয়োজনে বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন নানা সময়ে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই গায়ক নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।

গানের শিরোনাম ‘মিষ্টি প্রেমের দই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন শাকিল ও বৃষ্টি। রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।

নতুন গান নিয়ে কাজী শুভ বলেন, রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

পরিচালক শাকিল বলেন, এটি নাচনির্ভর একটি গান। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।

আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুবিন গার্গের শেষ বাংলা গান ‘ফেলে আসা’ প্রকাশ
অন্তর্জালে অবমুক্ত হলো মেরিন মেরির ‘লেট নাইট’
মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়ে নিয়মিত সাবরিনা সাবরিন
নতুন গানে মা-সন্তানের মেলবন্ধন
প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’
মাহিন খানের নতুন চমক ‘প্রেমের ভাইরাস’

আরও খবর