Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০৯°সে

শুক্রবার চ্যানেল আই-য়ে সারিকা-শিবলী’র রেডি ফ্ল্যাট

নতুন একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হয়েছেন সারিকা সাবরীন ও শিবলী নওমান। টেলিফিল্মটির নাম ‘রেডি ফ্ল্যাট’। রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। নাটকটিতে সারিকা ও শিবলী ছাড়া আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ, হাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এসএম আশরাফুল আলম, হোসাইন আরমান ও জিয়ান।

টেলিফিল্মটির গল্প গড়ে ওঠেছে নবনী আর মুশফিককে নিয়ে। নির্মম বাস্তবতায় থমকে যায় এদের সুন্দর একটা সম্পর্ক। দীর্ঘদিন যোগাযোগহীনতার পর হাউজিং কোম্পানীর সেলস এক্সিকিউটিভ মুশফিকের সঙ্গে দেখা হয় নবনীর। ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক। এমন গল্পে নবনীর চরিত্রে সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নওমান এবং শিপনের চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ।

টেলিফিল্ম প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, রোমান্টিক গল্প হলেও গল্পটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টাকে খুঁজে পাবেন।

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আরমান হোসেন ও সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। রেডি ফ্ল্যাট ১৯ নভেম্বর শুক্রবার দুপুর ৩.০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘ফেস অফ টুমোরো ২০২৬’-এ সাফল্য, নতুন স্বপ্ন নিয়ে মুনমুনের পথচলা
নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি
স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি
ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য
প্রকাশিত হলো নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান

আরও খবর