Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.৩৮°সে

স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ওমরাহ হজ পালন করতে গেছেন। এ জন্য তিনি বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পূর্ণিমার সঙ্গে তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা রয়েছেন।

জানা গেছে, এখন পূর্ণিমা স্বামী-কন্যাসহ মদিনায় অবস্থান করছেন। এরপর মক্কার পথে যাত্রা করবেন। সেখানেই ওমরা হজ পালনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিনের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমা। অন্যদিকে পূর্ণিমার একটি সেলফিতে স্বামী ও মেয়েকে দেখা গেছে। পূর্ণিমা ওমরাহ হজ পালন করেতে গেছেন, তার ভক্তরা এটা জেনে ভীষণ প্রশংসা করছেন।

উল্লেখ্য, পূর্ণিমা কিছুদিন আগে ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘আহারে জীবন’র কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। আর মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা। এছাড়া আপাতত আর নতুন কোনো সিনেমায় কাজ করছেন না পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা উপস্থাপনায়ও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর