Header Border

ঢাকা, রবিবার, ৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩৩.১৮°সে

আরিফিন শুভকে নিয়ে গর্বিত শাকিব খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন এটি।

গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শুভ। এবার শুভর সঙ্গে দেখা হওয়ার পর তার প্রশংসায় পঞ্চমুখ ঢালিউড কিং শাকিব খান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভর সঙ্গে দেখা হয় শাকিবের। তার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে মুগ্ধতার কথা প্রকাশ করেন ‘প্রিয়তমা’খ্যাত এই অভিনেতা।

লেখার শুরুতে শাকিব খান বলেন, ‘‘দরদ’ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছি। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রদর্শনের অযোগ্য হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা
শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ
বিএফডিসিতে চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শেষ শ্রদ্ধা
অভিনেতা ও নৃত্য পরিচালক জাভেদ আর নেই
শিল্পী সমিতির সদস্যদের শীতবস্ত্র উপহার
চলচ্চিত্রে নায়ক হয়ে ফিরছেন চিকন আলি

আরও খবর