Header Border

ঢাকা, শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৯.৪৯°সে

শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ মামুন

ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের’ নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম (৩১০) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু (৩৬৭)।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পী সংঘের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফলাফল ঘোষণা করেন।

প্রতিক্রিয়ায় নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আগেও বলেছি, এখনো বলছি- সবাইকে সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। আপনারা আগেই জেনেছিলেন, অভিনয় শিল্পী সংঘ সরকার থেকে এক খণ্ড জমি পেয়েছিল। সেটা নিয়ে সম্প্রতি একটু জটিলতা হয়েছে। শপথ নেওয়ার পর জমি ফিরিয়ে আনার চেষ্টা করব।’

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এ নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে।

এ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম (৩৬০), ইকবাল বাবু (৩৩৬) ও শামস সুমন (২৯৯)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল (৩০৩) ও রাজিব সালেহীন (২১৩), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু (২৭৬), অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন (২৪৭)।

আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন সূচনা সিকদার (৩৮৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ (৪১৮), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল (২৫৭)। অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দপ্তর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো (৪৫৮), জুলফিকার চঞ্চল (৪৪০), শিউলি শিলা (৪৩২), সৈয়দ শিপুল (৩৮৯), রেজাউল রাজু (৩৬১), তুহিন চৌধুরী (৩২৮)।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শিশু শিল্পী আনাহিতার সাফল্য
শামীম জামানের পরিচালনায় স্ত্রীর অভিষেক
বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’
পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু
রিপন খান–সানজানা সোনিয়া জুটির ‘ভাগ্যের চাকা’
নব্বইয়ের আবেগে আসছে লাভ ৯৬

আরও খবর