Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

মুক্তির অপেক্ষায় মানবিক গল্পের নাটক ‘মানুষের মুখোশ’

ঈদুল আযহাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘মানুষের মুখোশ’। সমাজে মুখোশপরা মানুষের বাস্তবতা, দ্বৈততা ও প্রতারণার গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন বিএস ফিল্মস টীম।

নাটকটি রচনা করেছেন হেলাল উদ্দিন পারভেজ, যিনি একই সঙ্গে নাটকের প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ‘মানুষের মুখোশ’-এ দেখা যাবে এমন কিছু চরিত্র, যারা সমাজে পরিচিত রূপে থাকলেও অন্তরে লুকিয়ে রাখে ভিন্ন সত্তা। এসব দ্বৈত চরিত্র তুলে ধরা হয়েছে সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বাস্তব জীবনের অনুপ্রেরণায়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আপন খান, তাসনিম রুপা, ফারহানা জাহান, পারভেজ সুমন, হেলাল উদ্দিন পারভেজ নিজেও, আশা মজিদ রোজি, তানভীর তপু, আরিফ হোসাইন, কবিরাজ হোসেনসহ আরও অনেকে।

ঈদুল আযহা উপলক্ষে নাটকটি শিগগিরই দর্শকের সামনে আসছে। এর ভিন্নধর্মী কনটেন্ট ও সংবেদনশীল উপস্থাপনা হয়তো নাট্যজগতকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ
ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’

আরও খবর