Header Border

ঢাকা, রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৩৪°সে

ঈদের ৬ষ্ঠ দিন ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘টাইগার ২’

ঈদের খুশিকে আরও রঙিন করে তুলতে আসছে মাহমুদ হাসান রানা পরিচালিত নতুন ইউটিউব ফিল্ম ‘টাইগার ২’। ঈদুল আযহার ৬ষ্ঠ দিনে জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে এই অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর চলচ্চিত্রটি।

‘টাইগার ২’-তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুরতজা পলাশ, সেমন্তি সৌমি, শিরিন আলম, শিবা শানু সহ আরও অনেকে। ফিল্মটির গল্প রচনা করেছেন পরিচালক নিজেই, সংলাপ ও চিত্রনাট্যে ছিলেন পাপ্পু রাজ।

এর আগে, ‘টাইগার’ নামক প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল গত ঈদুল ফিতরে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিক্যুয়েল ‘টাইগার ২’।

জেপি ফিল্মসের ব্যানারে নির্মিত এই ফিল্মটি প্রেক্ষাগৃহে নয়, দর্শকদের আরও সহজে পৌঁছাতে মুক্তি পাচ্ছে ইউটিউবে। এজন্য একে ‘ইউটিউব ফিল্ম’ নামেও অভিহিত করা হয়েছে।

প্রযোজক ও পরিচালক জানিয়েছেন, অ্যাকশন, নাটকীয়তা ও চমকে ভরপুর ‘টাইগার ২’ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি

আরও খবর