Header Border

ঢাকা, সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৫৫°সে

চিত্রনায়িকা তানিন সুবাহ আর নেই

অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তানিনের মৃত্যু ঘোষণা করেন।

এর আগে গত ৮ জুন অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে যায়। তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তানিনের অবস্থা মুমূর্ষু হলেও মারা যাওয়ার খবরটি সঠিক নয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ১৯৯৪ সালের ৫ মে মাদারীপুর জন্ম গ্রহণ করেন এই অভিনেত্রী।

গত ২ জুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলে এই চিত্রনায়িকা।

২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘জমজ’ নাটকের মাধ্যমে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে, যেখানে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’। বর্তমানে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা
প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন’র ‘শেকড়’
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি

আরও খবর