Header Border

ঢাকা, রবিবার, ৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩২.৩৯°সে

দরিদ্র মেয়ের সংগ্রামের গল্পে ইরা শিকদার

সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়িকা ইরা শিকদার আসছেন নতুন রূপে ও নতুন গল্পে। আগামী ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘কন্যা’। ছবিটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। এতে প্রধান চরিত্র রেখার ভূমিকায় দেখা যাবে ইরা শিকদারকে।

চরিত্রটি সম্পর্কে ইরা বলেন, “কন্যা সিনেমায় আমি রেখা চরিত্রে অভিনয় করেছি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে ছোট ভাইবোন ও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যায় সে। শ্রমিক থেকে ক্লিনার সব কাজ করতে হয়েছে তাকে পরিবারের হাল ধরার জন্য। গল্পের শেষভাগে জীবনের মোড় নেয় ভিন্নদিকে।”

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও যোগ করেন, “এই ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। রফিক ভাই আমাকে চরিত্রটির জন্য ভরসা করেছেন, এজন্য তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে বুঝতে পারবেন, চরিত্রটির ভেতরে নিজেকে কতটা ঢেলে দিয়েছি।”

ইরা শিকদারের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, ও ‘ময়নার শেষ কথা’। ইতোমধ্যে সেন্সর পেয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুমি’। শিগগির সেন্সরে জমা হবে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। পাশাপাশি তিনি বর্তমানে অভিনয় করছন ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’ সিনেমা দুতিতে।

চলচ্চিত্রের পাশাপাশি ইরা শিকদার অভিনয় করেছেন অর্ধ শতাধিক নাটকে, তিনটি বিজ্ঞাপনচিত্রে, এবং প্রায় ২০টি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে।

‘কন্যা’ ছবিতে ইরার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন নবাগত হারুন শেখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান, এলিন, মারুফ আকিব প্রমুখ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার, ও মিতালী মল্লিক।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রদর্শনের অযোগ্য হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা
শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ
বিএফডিসিতে চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শেষ শ্রদ্ধা
অভিনেতা ও নৃত্য পরিচালক জাভেদ আর নেই
শিল্পী সমিতির সদস্যদের শীতবস্ত্র উপহার
চলচ্চিত্রে নায়ক হয়ে ফিরছেন চিকন আলি

আরও খবর