Header Border

ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ ইং | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৩.২৩°সে

বিসিআর এ অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা পেলেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। গত ৮ নভেম্বর (শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

এদিন শামীম জামানের হাতে টেলিভিশনের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। একই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা ও আজীবন সম্মাননা পান কিংবদন্তি জাদুশিল্পী জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম।

শামীম জামান ছাড়াও এবারের বিসিআরএ অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন মোশারফ করিম, অপু বিশ্বাস, পরীমনি, প্রিন্স মাহমুদ, তৌসিফ, রোমেনা রেজা, নওশবা প্রমুখ।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শামীম জামান বলেন,এই পুরস্কার আমি আগেও একবার পেয়েছিলাম ২০০১ সালে, মঞ্চের সেরা অভিনেতা হিসেবে। ২০২৫ সালে এসে টেলিভিশনের সেরা অভিনেতা হিসেবে সম্মাননা পাওয়া আমার জন্য সত্যিই আনন্দের। কোনো কাজের স্বীকৃতি সবসময়ই প্রেরণা জোগায়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। সবাই দোয়া করবেন, যেন সামনের দিনগুলোতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।

৩৭ বছরের দীর্ঘ অভিনয়জীবনে শামীম জামান মঞ্চ ও টেলিভিশন দুই মাধ্যমেই সমানভাবে জনপ্রিয়। তিনি অভিনয় করেছেন প্রায় দেড় হাজার নাটকে, পরিচালনা করেছেন পাঁচ শতাধিক নাটক, আর প্রযোজনা করেছেন বহু দর্শকপ্রিয় কাজ। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাড় কিপটে’, ‘গরু চোর’, ‘ওয়ারেন’, ‘আলতা সুন্দরী’, ‘পত্র মিতালী’, ‘কথা দিলাম তো’, ও ‘দয়াগঞ্জ’।

এছাড়াও তিনি শরৎ টেলিফিল্ম ইউটিউব চ্যানেলের কর্ণধার হিসেবে কাজ করছেন। বর্তমানে তার অভিনীত প্রতিদিনের ধারাবাহিক ‘শাদী মোবারক’ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

এই সম্মাননা নিঃসন্দেহে শামীম জামানের দীর্ঘ অভিনয়যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে যোগ হলো।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চরিত্রের ভিন্নতায় বাজিমাত করতে চান জুয়েল জহুর
মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’
শোবিজে নিজের অবস্থান গড়তে চান জাফরিন সাজ
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাশফিয়া চৌধুরী
সঞ্চিতা ফিল্মসের ব্যানারে আসছে নতুন কনটেন্ট

আরও খবর