Header Border

ঢাকা, শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৬৬°সে

তানভীরের ‘মৌনতার মন ভাঙে না

মৌনতা দেখতা রূপবতী। কিন্তু সে বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। আমাদের সমাজের প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। সে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস নামে একটি ছেলের সঙ্গে মৌনতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবন্ধী মেয়েটিকে কায়েসের পরিবার মেনে নিতে চায় না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মৌনতার মন ভাঙে না’।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় রাজীব মণি দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটিতে কায়েস চরিত্রটিতে রূপায়ন করেছেন গোলাম কিবরিয়া তানভীর। এছাড়াও অভিনয় করেছেন— নিশাত তাসনিম তমা, মোহাম্মদ বারি, সুজাত শিমুল, নিথর মাহবুব, সাহেলা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার, অপ্সরা শিকদার প্রমুখ।

তানভীর বলেন, দেখা যায় বিটিভিতে নিয়মিত কাজ করা হয়। আর বিটিভির কোন স্ক্রিপ্ট আসে তখন অনেক খশি হয়। এছাড়াও এই নাটকের স্ক্রিপ্ট ভালো ছিলো। তাছড়া কায়েস সমাজের সব বাঁধা ভেঙ্গে দিয়ে মৌনতাকে নিজের করে পেতে চায়। মৌনতাও তার ভালোবাসার বিশ্বাস রেখে কায়েসকে বিয়ে করতে চায়। প্রতিবন্ধীরাও যে সুশিক্ষা পেলে সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তার জলন্ত উদাহরণ মৌনতা ও কায়েসের এই ভালোবাসাতে।

নাটকটি আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
প্রকাশ পেল ‘খান বাড়িতে বাবুল মাস্টার’
শোবিজে নিজের অবস্থান গড়তে চান জাফরিন সাজ
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাশফিয়া চৌধুরী
সঞ্চিতা ফিল্মসের ব্যানারে আসছে নতুন কনটেন্ট
ভিন্নধর্মী গল্পের সঙ্গে ঈদে দর্শকদের সামনে সঞ্চিতা দত্ত

আরও খবর