Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৩৫°সে

আত্মিক পরিশুদ্ধির উদ্দেশ্যে পবিত্র মক্কায় চিত্রনায়ক মুন্না

চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না বর্তমানে অবস্থান করছেন পবিত্র মক্কা নগরীতে। তিনি সম্প্রতি আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে ওমরা পালনে সৌদি আরব গেছেন।

ইহরাম পরিহিত অবস্থায় মক্কার মসজিদুল হারামে তোলা এক ছবিতে চিত্রনায়ক মুন্না’কে দেখা যায় মনোনিবেশ করেছেন ইবাদতে। তিনি বলেন, “দীর্ঘ কর্মব্যস্ত জীবনের ভেতর থেকে সময় বের করে আল্লাহর ঘরে এসে ইবাদত করতে পারা আমার জীবনের এক পরম পাওয়া। নিজের, পরিবারের এবং দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া করেছি।”

চিত্রনায়ক মুন্না পেশায় নৌ পরিবহন অধিদপ্তরের একজন ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার। চলচ্চিত্রে তিনি ‘চিত্রনায়ক মুন্না’ নামেই পরিচিত। তার অভিনীত ‘ধূসর কুয়াশা’ ও ‘ভাগ্য’ চলচ্চিত্র দুটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘সুখ’।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে নতুন কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেতা ও প্রকৌশলী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি
স্বীকৃতি পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা

আরও খবর